Posts

Showing posts from April, 2019

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন শূন্য ঘোষণা

Image
শেষ দিনেও এমপি হিসাবে শপথ না নেওয়ায় বিরোধী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন (বগুড়া ৬) শূন্য ঘোষণা করেছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বাংলাদেশে বিধান অনুযায়ী, নতুন সংসদ শুরুর ৯০ কার্যদিবসের মধ্যে নির্বাচিত এমপিদের শপথ নিতে হয়। ফলে মঙ্গলবার ছিল শপথ নেওয়ার শেষ দিন। বিএনপি থেকে নির্বাচিত বাকি পাঁচজন গত কয়েকদিনে শপথ নিয়েছেন। তাদের চারজন সোমবার শপথ নেওয়ার পর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে তারা শপথ নিয়েছেন। বাকি ছিলেন মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। দলের জাতীয় পর্যায়ের নেতাদের মধ্যে একমাত্র তিনিই জিতেছিলেন। মঙ্গলবার রাতে স্পিকার শিরিন শারমিন চৌধুরী সংসদে জানান, মি. ইসলাম শপথ নেওয়ার কোনো আবেদন করেননি, বা শপথ নেওয়ার জন্য বাড়তি কোনো সময়ও চাননি। ফলে বিধি অনুযায়ী তিনি মি. ইসলামের আসনটি শূন্য ঘোষণা করছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বিবিসিকে বলেছেন, দলীয় কৌশলের অংশ হিসাবে তিনি শপথ না নেওয়ার সিদ্ধান্ত নেন। “দলকে গোছাতে, এগিয়ে নিতে এখন অনেক কাজ করতে হবে। আমাকে অনেক সময় দিতে হবে।” ...