Posts

Showing posts from March, 2023

নড়াইলে উদীচীর অনুষ্ঠানে তিনবার ছোড়া হলো পেট্রলবোমা, আতঙ্কে ছোটাছুটি

Image
নড়াইলের কালিয়া উপজেলায় উদীচীর সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনবার পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। এর মধ্যে দুটি বোমা অনুষ্ঠান চলাকালে এবং অনুষ্ঠানের শেষে একটি বোমা ছোড়া হয়েছে। দুটি বোমা বিস্ফোরিত হয়ে আগুন ধরেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের মাঠের আজকের (দ্বিতীয় দিনের) অনুষ্ঠানের অনুমতি বাতিল করেছে। আয়োজকদের সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল শনিবার ও আজ রোববার দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করে উদীচী বড়দিয়া শাখা সংসদ। অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন বিকেল পাঁচটায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা। গতকাল ছিল অনুষ্ঠানের প্রথম দিন। অনুষ্ঠান যারা করতে দিতে চায় না, তারা পরিকল্পিতভাবে তিন দফা অনুষ্ঠানে বোমা নিক্ষেপ করেছে দিলরুবা ইয়াসমিন, সভাপতি, উদীচী বড়দিয়া শাখা সংসদ উদীচী বড়দিয়া শাখা সংসদের সাধারণ সম্পাদক প্রবীর রায় প্রথম আলো...

ঈদের পর বিএনপির কঠোর কর্মসূচি

Image
তত্ত্বাবধায়ক সরকার ও নিত্যপণ্যের দাম সহনীয় করাসহ ১০ দফা দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি। এরই অংশ হিসেবে শনিবার (১৮ মার্চ) দেশের বিভিন্ন মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটি। বিক্ষোভ সমাবেশে আগামী রমজানের পর সরকারবিরোধী কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান দলটির মহাসচিব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে বিএনপির কর্মসূচিতে অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন। সরকারের অনিয়ম-দুর্নীতি দেশের অর্থনৈতিক অবস্থা ফোকলা করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় তিনি বলেন, রমজানের পর সরকারবিরোধী কঠোর ও নতুন কর্মসূচি দেয়া হবে। সবাইকে এই আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। সরকারের দুর্নীতির ফিরিস্তি দিয়ে এ সময় মির্জা ফখরুল বলেন, ‘টিআইবির এক প্রতিবেদন বলছে আমাদের বছরে ১০ হাজার কোটি টাকা ঘুষ দিতে হচ্ছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ৭৪ ভাগের বেশি দুর্নীতি হয়েছে পুলিশে, পরে রয়েছে পাসপোর্ট, বিআরটিএসহ ভূমি সেবা। শিক্ষা প্রতিষ্ঠানেও ঘুষ ছাড়া ভর্তি ও নিয়োগ হয় না। পিয়নের চাকরির ...

শেষ হলো উদীচীর গণসংগীত উৎসব

Image
অতিথি শিল্পীদের সমবেত কণ্ঠে গণসংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়েছে উদীচী শিল্পীগোষ্ঠীর তিন দিনের গণসংগীত উৎসব। রাজধানীর ছায়ানট মিলনায়তনে রোববার সন্ধ্যায় এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভারতের গণসংগীতশিল্পী কংকন ভট্টাচার্য, মন্দিরা ভট্টাচার্য ও রঞ্জিনী ভট্টাচার্য বেশ কয়েকটি সংগীত পরিবেশন করেন। আয়োজনের শুরুতে তাঁদের উত্তরীয় পরিয়ে এবং মানপত্র পাঠ করে বরণ করেন উদীচীর সভাপতি বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। তিন শিল্পীর কণ্ঠে উঠে আসে সন্তোষ কর্মকার, নিবারণ পণ্ডিত, দুর্গা মণ্ডল, রত্না ভট্টাচার্য ও চিলির ভিক্টর জারার লেখা গণসংগীত। ‘গাছের ডালে শুক–সারি কথা বলে’ গান দিয়ে শুরু হয় পরিবেশনা। এরপর একে একে ‘ফারিস্তা হয়ে যায় সুলেমান শেখ’, ‘বুকের অতল তল’ আর ‘সেই কৃষ্ণচূড়া গাছটি’র মতো ১৭টি গান গেয়ে বাংলাদেশের শ্রোতাদের শুনিয়েছেন তাঁরা। গানের ফাঁকে ফাঁকে বিশ্বের বিভিন্ন প্রান্তে গণসংগীত সৃষ্টির উদাহরণ তুলে ধরেন শিল্পী কংকন ভট্টাচার্য। তিনি বলেন, কোনো রাজনৈতিক নেতা বা গণমাধ্যম কখনো ইতিহাস তৈরি করে না। ইতিহাস তৈরি করে মানুষ। ‘প্রলয় বাজাও গানে, সাহ...

যুদ্ধাপরাধীদের কার কত সম্পদ

Image
যুদ্ধাপরাধী হিসেবে দণ্ডপ্রাপ্তরা বিভিন্ন সময়ে ছিলেন সরকারের মন্ত্রী ও এমপি। ক্ষমতার সুযোগে তারা গড়েছেন সম্পদের পাহাড়। বাড়ি, গাড়ি ও ব্যবসার মালিকানা নিয়ে হাজার কোটি টাকার সম্পদ আছে মাত্র আট যুদ্ধাপরাধীরই। ২০১০ সালের বিভিন্ন সময়ে কারাগারে যাওয়া যুদ্ধাপরাধীদের ২০০৮-২০০৯ অর্থবছরে আয়কর রিটার্নে যেসব সম্পদের কথা বলা হয়েছে সেটাই হাজার কোটি টাকার সমান। তবে এ হিসাব শুধু তাদের নিজেদের নামে ঘোষিত সম্পদের। বাংলাদেশ প্রতিদিনের হাতে থাকা যুদ্ধাপরাধী হিসেবে দণ্ডিত ও দণ্ড কার্যকর হওয়া আটজনের সর্বশেষ রিটার্ন ঘোষণা থেকে বিস্তর সম্পদের খোঁজ পাওয়া গেছে। জানা যায়, সম্প্রতি যুদ্ধাপরাধের বিচারের পাশাপাশি দোষীদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি উত্থাপিত হয়েছে। মুক্তিযুদ্ধে শহীদদের পরিবার ও সচেতন পেশাজীবীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘রায় কার্যকরের পর যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, যাতে এসব সম্পত্তি দেশবিরোধী কোনো কাজে ব্যবহূত হতে না পারে।’ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রক্রিয়া শুরু হয়েছে। প্রয়োজনে সংবিধান পরিবর্তন করে যুদ্ধাপরাধীদের সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে।’ মীর কাসেম আলী :  যুদ্ধাপরাধীদের মধ্যে সব...

যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি-জামায়াতের নজিরবিহীন সন্ত্রাসীকাণ্ড

Image
২০০৯ সালে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাথে এর চরমপন্থী মিত্র জামায়াত-ই-ইসলামি এবং এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সাথে একটি ভয়ঙ্কর রাজনৈতিক সংস্কৃতি চালু করেছে, যার বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবাদের নামে রাজপথে সাধারন নাগরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সহিংস ও প্রাণঘাতী হামলা , ধর্মীয় সংখ্যালঘুদের ওপর উদ্দেশ্যপ্রণোদিত হামলা ও তাদের বাড়িতে অগ্নিসংযোগ, রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা ইত্যাদি। এসকল কাজে তারা প্রায়ই জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ- জেএমবি এবং হরকাতুল জিহাদের মতো সহিংস চরমপন্থী সংগঠনগুলোকে ব্যবহার করে। ২০১৩ সাল থেকে, বিভিন্ন গণপরিবহনে, যথা বাস, ট্রাক, অটোরিক্সা, ইজিবাইকের যাত্রীদের উপর পেট্রোল বোমা এবং মলোটভ ককটেল আক্রমণ তাদের সাহিংসতায় একটি নতুন মাত্রা যোগ করে। ২০০১ সাল হতে বিএনপি-জামাতের দুঃশাসন ও সন্ত্রাসের ইতিহাস তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। বিএনপি-জামায়াত ৪ দলীয় জোট সরকার (২০০১-০৬) আওয়ামী লীগের ওপর হামলা:  ২০০১ সালে সাধারণ নির্বাচনে জয়লাভের পর বিএনপি-জামায়াত জোটের “সন্ত্রাস-রাজনীতি” প্রকাশ পায় এবং তা পরবর্তী পাঁচ বছর ধরে চলতে থাকে। এই...