আইফেল টাওয়ারের প্রধানের পদত্যাগ, হিন্দু ধর্মীয় প্রতিনিধিদলের সফরে নারী কর্মী বাদ দেওয়ার ঘটনায় তদন্ত
হিন্দু ধর্মীয় সংগঠন বিএপিএসের একটি প্রতিনিধিদলের সফরের সময় নারী কর্মীদের দায়িত্ব থেকে বাদ দেওয়ার ঘটনায় প্যারিসের বিখ্যাত এফিল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের মহাপরিচালক প্যাট্রিক ব্রাঙ্কো রুইভো চলতি বছরের শেষ নাগাদ পদত্যাগ করবেন। এফিল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠান সোসিয়েতে দেক্সপ্লোয়তাসিওঁ দ্য লা তুর এফেল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। গত ৫ সেপ্টেম্বর বিএপিএস-এর একটি হিন্দু ধর্মীয় প্রতিনিধিদল এফিল টাওয়ার পরিদর্শন করে। প্যারিস অঞ্চলে একটি ঐতিহ্যবাহী হিন্দু পাথরের মন্দির উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের অংশ হিসেবে ওই সফরের আয়োজন করা হয়েছিল। সফরের পর অভিযোগ ওঠে, প্রতিনিধিদলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এফিল টাওয়ারের নারী কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছিল এবং তাদের পরিবর্তে পুরুষ কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছিল। ঘটনার পর একটি স্বাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে তদন্ত করা হয়। তদন্তে ওই সফরের আয়োজন ও ব্যবস্থাপনায় একাধিক পরিচালনাগত ব্যর্থতা ও ত্রুটি শনাক্ত হয়। সোসিয়েতে দেক্সপ্লোয়তাসিওঁ দ্য লা তুর এফেল এক বিবৃতিতে জানায়, এসব ব্যর্থতার ফলে সেদিন নারী কর্ম...