কানাডার মাটিতে বাংলাদেশের গৌরব উজ্জ্বল করছেন শিক্ষাবিদ মোহাম্মদ নজিমুদ্দিন
বিশেষ প্রতিবেদন | ঢাকা ইনফো ২৪ অধ্যবসায়, সততা, মানবিকতা ও শিক্ষার প্রতি গভীর ভালোবাসা থাকলে একজন মানুষ দেশ-বিদেশ যেকোনো জায়গায় নিজের দক্ষতার স্বাক্ষর রাখতে পারেন আর তারই বাস্তব উদাহরণ শিক্ষাবিদ মোহাম্মদ নজিমুদ্দিন। বাংলাদেশের শিক্ষা অঙ্গনে দীর্ঘদিন কাজ করার পর বর্তমানে তিনি কানাডার শিক্ষা ব্যবস্থায় নিজের মেধা, অভিজ্ঞতা ও কর্মদক্ষতার মাধ্যমে নতুন সাফল্যের ইতিহাস গড়ছেন। ঢাকার গাজীপুরের কৃতি সন্তান মোহাম্মদ নজিমুদ্দিন দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত। শিক্ষা ও শিশু বিকাশ নিয়ে তার নিরলস কাজ, শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ এবং মানবিক আচরণের কারণে তিনি শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের কাছে অত্যন্ত সম্মানিত একজন মানুষ হিসেবে পরিচিত। “Future Map School” এর মাধ্যমে তিনি বহু শিক্ষার্থীর শিক্ষাজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সম্প্রতি কানাডার সরকারি অর্থায়নে পরিচালিত “ECA for Internationally Trained Educators (ITE)” প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পান তিনি। শতাধিক যোগ্য প্রার্থীর মধ্য থেকে কঠিন বাছাই প্রক্রিয়া অতিক্রম করে এই আন্তর্জাতিক প্রশিক্...