Posts

Showing posts from April, 2024

জঙ্গিদের আর্থিকভাবেও সহায়তায় করেছিল বিএনপি-জামায়াত জোট সরকার

Image
বিএনপি-জামায়াত জোট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০১-২০০৬ সালের জোট সরকারের শাসনামল ছিল উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীর উত্থানের এক কালো অধ্যায়। অনুসন্ধানে দেখা যায়, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি (জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ) এর সন্ত্রাসীদের পরিবারের সিংহভাগই সরাসরি জামায়াত এবং জাতীয়তাবাদী ওলামা দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। তৎকালীন বিএনপির প্রভাবশালী এমপি ও মন্ত্রীরা রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে আওয়ামী লীগকে দমনের হীন উদ্দেশ্যে এই জঙ্গিদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পৃষ্ঠপোষকতা করতেন। এর একটি প্রকট উদাহরণ পাওয়া যায় কক্সবাজার সদর আসনের তৎকালীন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. শহীদুজ্জামানের কর্মকাণ্ডে। তার উপস্থিতিতে বিএনপির এক দলীয় সভায় জেএমবি ক্যাডার জাবেদ ইকবাল ওরফে মুহাম্মদের মুক্তির জন্য প্রকাশ্যে দোয়া করা হয়েছিল। উল্লেখ্য যে, এই জাবেদ ওরফে মুহাম্মদ ছিল চট্টগ্রাম বিভাগীয় জেএমবি কমান্ডার এবং ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলাসহ বিচারক হত্যা ও চট্টগ্রাম আদালতে বোমা হামলার প্রধানতম আসামি। তার পারিবারিক পরিচয় বিশ্লেষণ করলে দেখা যায়, তার পিতা মাওলানা আবদুল আউয়...